বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

পিরোজপুর – ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহারাজের ঈগল নিয়ে উত্থান এবং আনোয়ার হোসেন মঞ্জুর পতন ;

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭৫ বার পঠিত




স্টাফ রি‌পোর্টার;

০৭-০১-২০২৩ রবিবার পিরোজপুর (১২৮) -২ আসনে জোটের নৌকা মার্কার প্রার্থী, আনোয়ার হোসেন (মঞ্জু) জাতীয় পার্টি জেপি-২৯৩৯১ ভোটের ব্যবধানে পরাজয় গ্রহণ করেন। বিগত ৩৮ বছর দখলকৃত এই আসনটি মঞ্জুর সাবেক (এপিএস) মহিউদ্দিন মহারাজ ঈগলের ডানা মেলে ছোবল মেরে ভান্ডারিয়া, কাউখালী,স্বরুপকাঠি জনগণের উন্নয়ন ও কল্যাণে দখল নিয়ে নিলেন। ৭ জানুয়ারি নির্বাচনের পূর্বে বিভিন্ন সমাবেশে নৌকা ও ঈগল একে অপরের প্রতি বক্তব্যের মাধ্যমে ঢিল ছোড়াছুড়ি এবং জনসমাবেশ,উন্নয়ন পরিকল্পনা সহ বাস্তবায়নের বুলি শুনে তিনটি উপজেলার জনগণ ভোটের আদালতে ব্যালটের মাধ্যমে রবিবার প্রমাণ করে দিলেন। ইতিপূর্বে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপির সাথে জোটে নির্বাচিত হয়ে ৩৮ বছর জনগণকে ধোয়াশার মুখ দেখিয়েছেন। জনগণের বিশ্বাস এবার হয়তো উন্নয়নের অগ্রগতি ও সাধারণ মানুষের চাওয়া পাওয়া ঈগল মার্কা ফিরিয়ে দিবেন। বিশেষ করে কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের সাবেক – বর্তমান ইউপি চেয়ারম্যান মেম্বার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জেপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, মহিউদ্দিন মহারাজের নির্বাচনী প্রচারণা ও জনসভায় ভূমিকা সহ উপস্থিত থাকতে দেখা গেছে। পিরোজপুর -২ আসনে ৩টি উপজেলার মোট ভোট সংখ্যা:- ৩৮৪৪৯৩ জন। ফলাফল ঘোষণা শেষে, আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির জেপি নৌকা প্রতীকে পেয়েছেন ৭০৬৮১ ভোট, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে ৯৯২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews