বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

লালপুরে ৭২০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

নাটোরের লালপুরে ৭২০ পিচ ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ।বুধবার (১৭ই জানুয়ারি-২৪) রাত সাড়ে ৯ টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ার শংকরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃতরা হলেন,
দিয়ার শংকরপুর চর এলাকার রুবেলের স্ত্রী সুমি খাতুন(২৭),আকরামের ছেলে কাজল মন্ডল (২৫) ও শরিফ মন্ডলের ছেলে সুমাইল মন্ডল(২০)।
সূত্রে জানা যায়,
লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া বাজারে অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালপুর থানাধীন দিয়ারশংকরপুর চর গ্রামস্থ রুবেল মন্ডল এর বসতবাড়িতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা হচ্ছে।
এ সংবাদের বিস্তারিত অফিসার ইনচার্জ লালপুর থানাকে অবহিত করে প্রত্যান্ত চর দিয়ার শংকরপুর (চর)গ্রামে মাদক ব্যবসায়ী রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুমি খাতুন,কাজল মন্ডল ও সুমাইল মন্ডল কে আটক করা হয় এবং অপর এক ব্যক্তি পলাতক আছে বলেও জানা গেছে। এ ব্যাপারে ঐ রাতেই তাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা রজু হয়।
এ বিষয়ে লালপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)নাছিম আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews