বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

ঘোড়াঘাটে পুলিশের চাকুরী দেওয়ার প্রলোভনে প্রতারণা ভূয়া ডি,এস,বি সদস্য গ্রেপ্তার ;

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পঠিত




ডেক্স রি‌পোর্টার;

দিনাজপুরের ঘোড়াঘাটে এক যুবককে পুলিশের চাকুরীর দেওয়ার প্রলোভনে ভূয়া ডি,এস,বি সদস্য পরিচয় দিয়ে শামীম নামে এক প্রতারক যুবকের অভিভাকের নিকট থেকে প্রায় লক্ষাধিক টাকা আত্বসাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতারিত যুবকের পিতা শুক্রবার সকালে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ প্রতারককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত প্রতারকের বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সিধন গ্রামের আঃ গফুরের ছেলে। সে ঘোড়াঘাট নয়াপাড়ার জনৈক আসাদের মেয়েকে বিবাহ করে শশুড় বাড়ীতেই অবস্থান করছিলো। থানা পুলিশ শুক্রবার সকালে ওই প্রতারক শামীমকে তার শশুড়বাড়ী থেকে গ্রেপ্তার করে। এ ব্যপারে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান দুপুরে ঘোড়াঘাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। এ সময় হাকিমপুর-ঘোড়াঘাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শামীম মিয়া একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে নিজেকে একজন ডি,এস,বি ও কখনও পুলিশ সদস্য বলে পরিচয় দেয় এবং উর্ধতন অফিসারদের সাথে তার সুসম্পর্ক আছে বলে প্রচার করে। এরই ধারাবাহিকতায় সে ঘোড়াঘাট থানার এস,কে,বাজার গ্রামের ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের কর্মচারী সিরাজুল ইসলাম রাজুর সাথে সখ্যতা গড়ে তোলে এবং তার ছেলে ওমর ফারুখ ফয়সালকে পুলিশে চাকুরী নিয়ে দিবে মর্মে এক লক্ষ পাঁচ হাজার টাকা গ্রহন করে। কিচুদিন পর চাকুরী প্রার্থী ফয়সালের পরিবারকে পুলিশ সদর দপ্তরের প্যাডে একটি সুপারিশ পত্র ধরিয়ে দেন প্রতারক শামীম। সেই সুপারিশ পত্রে অতিরিক্ত আইজিপি কামরুল আহসান বিপিএম (বার) এর স্বাক্ষর করা আছে। পরবর্তিতে চাকুরী না হলে বিবাদী রাজু মিয়া তার কথাবার্তা ও কার্যকলাপ দেখিয়া প্রতারনা বুঝতে পেয়ে ঘোড়াঘাট থানায় এজাহার দায়ের করলে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে প্রতারক শামীমকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে দিনাজপুর জেল হাজতে প্রেরন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews