শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

পিরোজপু‌রের মঠবা‌ড়িয়ায় ম‌মিন না‌মে ভুয়া ডাক্তারের সন্ধান;

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পঠিত




‌ডেক্স রি‌পোর্টার;

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারে চেম্বার খুলে ডাক্তার পরিচয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে টিএমএ মমিন নামে এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে। সে ধানিসাফা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বুড়ির চর গ্রামের মোদাচ্ছের তালুকদারের পুত্র।

টিএমএ মমিন রোগীর ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপসন) তার নামের পূর্বে ডাঃ লিখে ১৩ বছর ধরে চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন।তার চেম্বারেও বড় অক্ষরে নামের পূর্বে ডাঃ লেখা রয়েছে। সে নিজেকে ডিএমএ (ডিপ্লোমা মেডিকেল এসিস্ট্যান্ট) কোর্স সম্পন্ন দাবি করলেও প্রতিষ্ঠানের নাম বলতে পারেনি।রোগীর ব্যবস্থাপত্রে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করার কথা উল্লেখ করেন তিনি।যদিও বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করার কোন সনদ তার কাছে নেই।তিনি ডাক্তারি পেশায় যোগ্যতা হিসেবে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিসিএইচসিপি পরিচয় দেন।যদিও মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরোয়ার জাহান এই পদ পদবি সম্পর্কে অবগত নন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে ডাঃ পরিচয় দেওয়া মমিন প্রেসক্রিপসনে ভুয়া যোগ্যতা উল্লেখ করে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা করে আসছে।নিজেকে নিরাপদ রাখতে কখনো কখনো সাংবাদিক পরিচয় দেন তিনি। স্বাস্থ্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চিকিৎসার নামে প্রতারনা করে আসছেন তিনি।তার প্রেসক্রিপসনে লেখা রয়েছে এমএএইচএফডাব্লিউ এবং আরসিএএইচসিআইবি।রোগীরা এগুলোকে উচ্চতর ডিগ্রি মনে করেন।যা রোগীদের সাথে এক ধরনের প্রতারনা।

৬ ডিসেম্বর ইয়াসিন নামে ১০ বছরের এক রোগীর ব্যবস্থাপত্রে তিনি ভুল চিকিৎসা দেন।ব্যবস্থাপত্রটি দেখালে তিনি তার ভুল স্বীকার করে বলেন, ঔষধ কোম্পানির লোকদের দেখানোর জন্য প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ লেখা হয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরোয়ার হোসেন জানান,এমবিবিএস ও বিডিএস পাস করা ছাড়া কেউ নামের আগে ডাঃ লিখতে পারে না।যদি কেউ লিখে তার বিরুদ্ধে সিভিল সার্জন অফিস থেকে অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews