মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক; মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস; কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় কমছে খেজুর গাছের সংখ্যা পুষ্টিগুণ থেকে বঞ্চিত নতুন প্রজন্ম; শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে ১৯৩ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন”এ”প্লাস ক্যাম্পেইন শুরু; কাউখালীতে এক পিস ইয়াবাসহ মাদক গ্রহণকারীকে তিন মাসের কারাদণ্ড; কুমিল্লা হোমনার লটিয়া গ্রামের সামাজিক কবরস্থানে পাশাপাশি ৪টি কবরে দাফন,একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ; রাজাপুরে মিলন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার ;
Title :

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগামী ২৪ ও ২৫ এপ্রিল সালাতুল ইস্তিস্কা আদায়ের কর্মসূচি সফল করার আহ্বান;

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার পঠিত

ডেক্স রি‌পোর্টার;

সারা দেশে তীব্র তাপ প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি প্রচন্ড- তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উঞ্চ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকান্ড- পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচন্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু-পাখি ও জীব-জন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামীনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন।

তিনি আরও বলেন, প্রচন্ড- তাপ প্রবাহে এ পর্যন্ত প্রায় ২০ জন মানুষ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সারা দেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে। বিশেষ করে কৃষক-শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচন্ড- গরমে কষ্ট পাচ্ছে। গত ২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিক্সাওয়ালা প্রচন্ড- গরমে মারা গেছেন। সারা দেশে বেশ কয়েকজন কৃষক মারা গেছেন।

তিনি বলেন, প্রচন্ড- খড়ায় মাঠ-ঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। ফসলাদি নষ্ট হচ্ছে। বাড়ন্ত ধান চিটা হয়ে যাচ্ছে। বনের পশু-পাখি তীব্র গরমে কষ্ট পাচ্ছে এবং গাছ-পালা মারা যাচ্ছে।

দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিস্কা আদায় করার জন্য ওলামায়ে কেরাম, জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এজন্য আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ এপ্রিল) জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সাথে নিয়ে সালাতুল ইস্তিস্কা আদায়ের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews