1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

আর্থপিডিয়া কর্তৃক স্মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস উদযাপন ও মাসিক সুরক্ষা ব্যাংক হস্তান্ত;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২০৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;

বিশ্ব মাসিক সচেতনতা দিবস উপলক্ষে আর্থপিডিয়া গ্লোবাল কর্তৃক আয়োজিত হবিগঞ্জের চুনারুঘাটে অগ্রনী উচ্চ বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন আয়ের লোকজন মাসিক চলাকালে পরিচ্ছন্ন থাকতে যেসব সামগ্রী প্রয়োজন হয়, দামের কারণে সেগুলোর প্রাপ্যতা সীমিত থাকে। আবার সামাজিক নানা রীতিনীতির কারণে সবসময় তারা সেগুলো ব্যবহারও করতে পারে না। এসবের পাশাপাশি মাসিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা এবং যথাযথ শিক্ষারও অভাব রয়েছে। তাই আর্থপিডিয়া গ্লোবালের আয়োজনে মাসিক সচেতনতা দিবস উপলক্ষে মাসিকের সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে প্রকাশ্যে আলোচনার আয়োজন করে । সোমবার (২৭ মে) বিকেলে চুনারুঘাট উপজেলার অগ্রনী উচ্চ বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে দুই ঘন্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত। আয়োজিত কর্মশালায় স্কুলের প্রধান শিক্ষক পংকজ নাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমেদ সিলভী। আর্থপিডিয়া গ্লোবালের কো-র্ডিনেটর খালিদ হাসানের সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা নাজনীন আহমেদ সিলভী। তিনি জানান, মূলত স্কুলের মেয়েরা মাসিক চলাকালে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এখনো নারীর জীবনের নিয়মিত এ বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা হয় না। এমনকি প্রকাশ্যে দোকান থেকে মাসিকের সময় ব্যবহ্নত স্যানিটারি ন্যাপকিন কিনতেও স্বস্তিবোধ করেন না বেশির ভাগ নারী। স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ বিড়ম্বনায় সবচেয়ে বেশি পড়তে হয়। ক্লাস চলাকালে হুট করে মাসিক শুরু হলে নিজের কাছে যদি স্যানিটারি ন্যাপকিন না থাকে তাহলে বিপদে পড়ে যায় তারা। স্কুলের অধিকাংশ নারীর মধ্যে আছে পিরিয়ডের সময় কাপড় ব্যবহারের মতো অস্বাস্থ্যকর বিষয় নিয়ে সচেতনতার অভাব। তাই স্কুল ছাত্রীদের এ সমস্যা সমাধানে আর্থপিডিয়া গ্লোবালের উদ্যোগে স্কুলে একটি মাসিক সুরক্ষা ব্যাংক হস্তান্তর করেন সৈয়দা নাজনীন আহমেদ সিলভী । স্কুলের ছাত্রী শারমিন জানায় নারীদের সবচেয়ে লাজুক সমস্যা পিরিয়ড যা, অনেকেই লজ্জায় কাউকে বলতে পারিনি না। মাসিক সুরক্ষা ব্যাংক৭ হস্তান্ত করায় আমাদের স্কুল ছাত্রীদের পিরিয়ড স্বাস্থ্যসচেতনতা বাড়াতে অগ্রগামী ভূমিকা রাখবে । সংশ্লিষ্টদের তথ্য মতে দেশে বিগত বছরগুলো থেকে এই বছরে মাসিক চলাকালীন সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির হার বেড়ে গেছে। এই সমস্যার সমাধানের জন্য আর্থপিডিয়া গ্লোবাল এ ধরনের কর্মসূচি ও প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের দাবী এই কাজগুলোর সাথে যেন সবাই সংযুক্ত হন এবং সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews