বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন;

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
রক্তদানে ভয় যেনো না থাকে কারো, রক্তদাতা যেন নিয়মিতই বাড়ে আরো। রক্তদানে উৎসাহিত করতে কাজ করছে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।

সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করে নওগাঁ ব্লাড সার্কেল।

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি জানান, “বাংলাদেশে সাধারণ মানুষ এখনো রক্তদানে ভয় পায়। প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পাওয়া কষ্টকর হয়। গণসচেতনতাই পারে এ থেকে উত্তরণ এনে দিতে। তাই, আমরা ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করার কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা আমাদের ৩৬ তম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। আমাদের এই চেষ্টা বৃথা যাবে না, ইনশাআল্লাহ।”

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাহাদ হাসান আকাশ জানান, “শিক্ষার্থীদের একটা বড় অংশ এখনো নিজেদের রক্তের গ্রুপ জানে না। রক্তের গ্রুপ জানিয়ে রক্তদানে উৎসাহিত করার বিষয়টি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে আশা রাখি।”

উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে নওগাঁ শহরে রক্তদানে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews