শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা;

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পঠিত




নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারি) নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।উক্ত স্বাক্ষরিত নোটিশে নাছিমুল হক বুলবুল (ডেইলি ইন্ডাস্ট্রি) কে আহবায়ক, আসাদুর রহমান জয় (এনটিভি/আমাদের সময়/ ইউএনবি) কে সদস্য সচিব, মো. আবু বকর সিদ্দিক (মাই টিভি /ভোরের কাগজ) কে সদস্য, এম আর ইসলাম রতন (প্রতিদিনের বাংলাদেশ/একুশে টিভি) কে সদস্য এবং একে সাজু (ডিবিসি নিউজ) কে সদস্য করা হয়েছে।নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি নওগাঁ জেলার প্রেস ক্লাবে বিভিন্ন অনিয়মসহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এছাড়া পেশাদার বেশ কিছু সাংবাদিক প্রেস ক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, এ নিয়ে প্রশাসনসহ সর্ব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ জেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।ইতিমধ্যে আহবায়ক কমিটি প্রেসক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। আজ থেকে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। সকল সদস্যবৃন্দকে নতুন আহ্বায়ক কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews