রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১;

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২০ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি

মোংলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মোঃ আলী মোল্লা (৩৬) নামের স্থানীয় এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোঃ আলী মোল্লা (৩৬) খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের তাগীদে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।
তবে অভিযুক্ত মো. আলী মোল্লা (৩৬) স্থানীয়দের কাছে তার বাড়ি খুলনা সদরের বলে জানায়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে খুলনা ও যশোরের যে ঠিকানা বলেছে, সেখানে তার কোন বাড়িঘর পাওয়া যায়নি। পুলিশ বলছে, আলী মোল্লা ভবঘুরে। বেশ কিছু দিন ধরে সে মোংলা শহরে আছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠ এলাকায় এ ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে। ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত আলীকে ধরে ফেলে। ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, ধর্ষণচেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews