শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

মাদারীপুরের ডাসারে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক ;

  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত



মো: সায়েম মাতুব্বর
ডাসার কালকিনি প্রতিনিধি

গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন— ডাসার উপজেলার উত্তর ডাসার গ্রামের মৃত সাহেব আলী বেপারীর ছেলে ইস্রাফিল বেপারী (৩২) ও একই গ্রামের আহম্মেদ হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (৩০)। ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বেরিবাঁধ এলাকার কাজী বাড়ির মোড়ে হানিফ মজুমদার নামে এক ভ্যানচালক ব্যাটারি চালিত ভ্যান রাস্তার পাশে রেখে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তার ভ্যান নেই। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান, সংঘবদ্ধ চোর চক্রের কয়েকজন সদস্য তার ভ্যান নিয়ে পালাচ্ছে।
এ সময় স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করে। চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে ভ্যানসহ আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। চোর চক্রের দীর্ঘদিনের অপতৎপরতা
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলাজুড়ে ব্যাটারি চালিত ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন বসতবাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। পুলিশের বক্তব্য
এ বিষয়ে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “ব্যাটারি চালিত ভ্যান চুরির ঘটনায় দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।” স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনবে, যাতে এ ধরনের চুরির ঘটনা বন্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews