1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার;

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা: জামায়াতের আমিরের নেতৃত্বে অতর্কিত আক্রমণ;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৯৫ বার পঠিত

মোঃ ফয়সাল হা‌সান‌ উল্লাপাড়া প্রতিনিধি

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা আজাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজাদ হোসেন উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে থানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উল্লাপাড়া পৌর জামায়াতের আমির হাফিজুরের নেতৃত্বে কয়েকজন অতর্কিত তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। উল্লাপাড়া থানার এসআই আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা মাথা কেটে জখম হয়েছে। এ ঘটনার প্রতিবাদে থানার সামনে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেছেন।
উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত নেতারা পৌর বাস টার্মিনাল থেকে টোল আদায় করে। তারা বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতির দখল নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দেই। এ ঘটনার জেরে আজ দুপুরে জামায়াত নেতা হাফিজুর, রাশেদ ও আল-আমিনসহ বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালায়। হাফিজুর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সঙ্গে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার জেরে আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে বিএনপি নেতাকর্মীরা ধরে থানায় নিয়ে গেছে।
সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, জুমার নামাজ শেষে আজাদ হোসেন তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় তার পাশেই দাঁড়িয়ে ছিল ৪/৫ জন ছেলে। এ সময় কালো পাঞ্জাবি ও মাথায় টুপি পরা একটা ছেলে হঠাৎ আজাদ হোসেনকে ঘুষি মারে। নিজেকে রক্ষার্থে তিনি যখন দৌড় দেন, তখন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। যে আঘাত করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews