শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

আত্রাইয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ক্লাস বর্জন করে ছাত্র/ছাত্রীদের বিক্ষোভ মিছিল ;

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মো.মাহবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, তিনি ভবাণীপুর জি এস উচ্চ বিদ্যালয়ে কর্মরত,তাঁকে মোবাইল ফোনে কলে ও দেখা করে গালিগালাজ ও হুমকিও দেওয়া হয়। প্রধান শিক্ষক মাহবুর রহমান জানান,এসএসসি পরিক্ষা চলমান,বেশ কয়েক জন শিক্ষক পরিক্ষা কেন্দ্রে ডিউটিরত,সব ক্লাস নেওয়া সম্ভব হয় না ,স্কুল ছুটি দেওয়া হয় টিফিন হওয়ার পর।গত ২৩ এপ্রিল স্কুল ছুটি সম্ভবত সময় বেলা ২ টার দিকে খলিল নামের পরিচিত একজনের মোবাইল ফোন নম্বর থেকে আমাকে কল করে বলে স্যার আপনি কোথায়?বিদ্যালয়ে আছি বলতে বলে আপনার অফিসে আসছি।এর কিছুক্ষণ পর,ফজলুরকরিম,মজাহার, হাবিবুর সহ আমার অফিসে ডুকে ফজলু দরজা বন্ধ করে দেয়,তারা বলে স্যার আপনার বিদ্যালয়ে কোন গাইড বই চলে?এর মধ্যে কেউ প্রশ্ন করছে কেউ মোবাইল ফোনে ভিডিও করছে।অনেক কথার পরে বলে স্যার আপনি গাইড বই চালানোর কথা বলে বই কোম্পানির লোকদের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন আমাদের কাছে প্রমাণ আছে। আপনি স্বীকার না করলে সাংবাদিক আনবো ইউএনও’র কাছে যাবো বলে হুমকি দিতে থাকে।এক পর্যায়ে তাঁরা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে আবারও কল করে তাঁকে গালিগালাজ ও ওই শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। 
তারই ধারাবাহিকতায় রবিবার(০৪ মে)সকাল ১০ টায় স্কুল শুরুর সাথে সাথে ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে দুষ্কৃতকারী বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। আত্রাই থানার ওসি মোঃ শাহাবুদ্দিন জানান,এ বিষয়ে একটি জিডি নথিভুক্ত হয়েছে।যেসব নম্বর থেকে কল এসেছিল সেগুলোর কললিস্ট পরীক্ষা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল সম্পর্কে বলেন,আমি শুনেছি ঐ স্কুলের ছাত্র ছাত্রীরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews