সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

টেকনাফে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ই*য়া*বা*সহ ২ জন’কে আটক ;

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

আলমগীর আকাশ
টেকনাফ, কক্সবাজার:

টেকনাফের শাহপরীর দ্বীপে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার ১২ জুলাই ২৫ইং তারিখ রাতে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ জুন ২০২৫ তারিখ শনিবার সকাল সাড়ে ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপ কর্তৃক টেকনাফ থানাধীন বড় ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক উক্ত ইজি বাইকটি থামানোর সংকেত দেয়। পরে ইজি বাইকটি তল্লাশী করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৪শত টাকাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল চলমান রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকপাচার রোধে অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews