শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

বিজিবি’র অভিযানে ১২ মানব পাচারকারী আটক;

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত



টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ১২ জন মানব পাচারকারী আটক করেছে। বিজিবি জানায়, সম্প্রতি টেকনাফ সীমান্ত দিয়ে সাগরপথে মানব পাচার তৎপরতা বেড়ে যাওয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শাহপীরদ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারের চেষ্টা নস্যাৎ করে ১২ জনকে আটক করা হয়।
বিজিবি আরও বলেন, বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত হয়ে পড়েছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব চক্র টেকনাফসহ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে ওঠেছে। চক্রগুলো দিনদিন সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিদেশ পাঠানোর নামে আটকে রেখে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিল। অভিযানে ধৃত আসামিদের মধ্যে বাংলাদেশের স্থানীয় বাসিন্দা ছাড়াও রোহিঙ্গা শিবিরে অবস্থান করা মিয়ানমারের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া ১১ জন ভুক্তভোগীকে নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, চলতি বছরের শুরু থেকে বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৬২ জন মানব পাচারকারী আটক হয়েছে। তবে চক্রের কয়েকজন মূল হোতা এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি আরও জানান, মানব পাচার চক্রের সঙ্গে মাদক চোরাচালান, অপহরণ ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধচক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews