1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ ৫ জন গ্রেপ্তার;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি

ঢাকা: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর সাথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ডিবি লালবাগ বিভাগ সাবেক এমপি সুমনকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এমপি ওমর ফারুক সুমন নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক এমপি সুমন ছাড়াও রয়েছেন: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের।
মিরপুর মডেল থানা ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি মো. তানভীর ইসলাম। দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন। মতিঝিল টিএন্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আমজাদ হোসেন রাজন।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনের হয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাবেক এমপি ওমর ফারুক সুমনকে আদালতে হাজির করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ইমরুল কায়েস (২৯) হত্যাচেষ্টা মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews