শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ; ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ;

কাউখালীতে শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা ;

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধিঃ-

পিরোজপুরের কাউখালী উপজেলায় অদ্য ৩০ এপ্রিল (বুধবার) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে, ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন মহাসড়কে, সকাল ১০ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ কর্তৃক পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। অভিযান পরিচালনাকালীন সময়ে শব্দ দূষণ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৭টি মামলায় মোট ৪৫০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ৩০ এর অধিক গাড়িতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরবর্তীতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান যে, “হাইড্রোলিক হর্ন এক নীরব ঘাতক। এ হর্নের কারণে ড্রাইভারের নিজেরই শ্রবণ ক্ষমতা ১০ বছরে অর্ধেক হয়ে যায়।” তাছাড়াও সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের অসুস্থ রোগীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উক্ত অভিযান চলাকালে কাউখালী থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগীতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews