1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও গেইট সংস্কারে বদলে গেছে ইউনিয়নের চিত্র; আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি‘আইজিপি ব্যাজ-২০২৫’ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঠবাড়ীয়ার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন; পিরোজপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত; নওগাঁর বান্দাইখাড়া ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ; কোরবানিকে সামনে রেখে কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে অভিযান ও জরিমানা; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত; ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে সংঘর্ষ, আহত ৪; ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার কাউখালীতে,অপমৃত্যু মামলা; নওগাঁয় ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় কৃষকরা;

কোস্টগার্ডের গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযান;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বুড়িগোয়ালিনী এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করেছে। তবে এঘটনায় কেউ আটক হয়নি।
১২ ডিসেম্বর শুক্রবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews