শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ; ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ;

নওগাঁর আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা;

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক (দুলু) দীর্ঘ ৩১ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
১৯৯৪ সালে প্রভাষক হিসেবে যোগ দেওয়া দুলু ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একজন শিক্ষাবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবেও এলাকায় সুপরিচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন। বক্তারা তাঁর শিক্ষা প্রসার, কলেজ উন্নয়ন এবং সমাজসেবায় অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
বিদায়ী অধ্যক্ষ দুলু আবেগঘন বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানান। এ সময় তাঁকে ও অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগময় পরিবেশে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews