বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত; শাপলা কলি মার্কার নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত; নওগাঁতে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষকরা; মোংলা, রামপাল বাগেরহাট -৩ আশোনে মাঠে ৫ প্রার্থী তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে জামাত এবং বিএনপি; লালমনিরহাট-০২ আসনে যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতিসহ ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান; নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামাতের বিক্ষো মিছিল ; কাউখালীতে যৌথবাহিনীর দুই দিনের অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৯৪ হাজার ৫০০ টাকা; বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত; রাজাপুর উত্তর কাঠিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া অনুষ্ঠিত; আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতা কর্মসূচি; আত্রাইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত ; সাপলেজা ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ রিং-ভাদাই জাল ভস্মিভূত;

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল ও ভাদাই জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।উপজেলার মিরাট ইউনিয়নের কয়েকটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল এবং ভাদাই জাল দিয়ে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর ও বিল চৌর এবং মিরাট ২নং স্লুইচ গেট এলাকায় মাছ নিধন চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এবং থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিল থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল এবং আরো অর্ধ লক্ষাধীক টাকার ভাদাই জাল জব্দ করা হয়। পরে জালগুলো বিলের পারেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার