1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গলাচিপার খারিজ্জমায় ইজিবাইক-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫; কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ;

বেকুটিয়া মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকায় মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গোয়েন্দা নজরদারি, সোর্সের তথ্য ও স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে কাউখালী থানাধীন বেকুটিয়া এলাকার মতুয়া আশ্রম থেকে একটি জেনারেটর চুরি হয়। ঘটনার পরপরই কাউখালী থানার পিএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান শুরু করে।
অভিযানে চুরির ঘটনায় জড়িত মোঃ কাওসার হোসেন (২১), পিতা-মোঃ কালাম খান, সাং-শংকরপুর এবং মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-মোঃ সোহেল জোমাদ্দার, সাং-শিয়ালকাঠি,উভয় থানা-কাউখালী,জেলা- পিরোজপুরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১ নম্বর আসামি কাওসার হোসেনকে ১৪ মে রাত ৮টা ১৫ মিনিটে এবং ২ নম্বর আসামি সাব্বির হোসেনকে একই দিন রাত ৯টায় বেকুটিয়া এলাকা থেকে আটক করা হয়।
এ ঘটনায় কাউখালী থানায় চুরি মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “চুরি ও অপরাধ দমনে কাউখালী থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং গোয়েন্দা তথ্য ও স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews