1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গলাচিপার খারিজ্জমায় ইজিবাইক-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫; কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ;

মোংলায় বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা;

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি

মোংলায় শিক্ষার্থীদের নিয়ে বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুন) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কোস্টগার্ড এ কর্মসূচির আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগের সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।
তারই ধারাবাহিকতায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক দুর্যোগকালীন উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মশালায় মোংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপণের উপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড জরুরি সেবা নিতে কল করুন ১৬১১১ এ নাম্বারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews