1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক গ্রেফতার; কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিককে প্রকাশ্যে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে; প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ, আত্রাইয়ের নারীর মানবেতর জীবন; পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ;

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পঠিত

জাফর ইকবাল( যশোর) ঝিকরগাছা প্রতিনিধি:

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহামুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সামনে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি। তিনি মাহামুদুর রহমান সহ সারাদেশে মিথ্যা মামলায় অভিযুক্ত সকল সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন, শার্শা প্রেসক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু। মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল সহ সংগঠনের নেতৃবৃন্দ ইসমাইল হোসেন, সুজন মাহমুদ, শাহাবুদ্দিন মোড়ল, রেজওয়ান কবীর, মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সুমন হোসেন, দাউদ হোসেন, শাকিল হোসেন, রাফিন আহম্মেদ, তৌহিদ হোসেন, মাসউদুল সুমন, টিটো শাকিল সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews