বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার; নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার; নওগাঁর আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ; মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ; মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল; “তেতুলিয়ায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ছড়াল বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক;

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার;

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের দাবিতে অপহৃতদের গহীন বনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল দস্যুরা।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি আরও বলেন, সুন্দরবনের পশ্চিম বিভাগের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর অবস্থান ও জেলে অপহরণের গোপন খবর আসে কোস্টগার্ডের কাছে। এমন খবর পেয়ে বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দস্যুদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছোঁড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরে বনের ওই এলাকা হতে ৬ জন নারী সদস্যসহ ৩৩ জন জেলে এবং ১৬টি নৌকা উদ্ধার করা হয়।
জেলেরা জানায়, বন বিভাগের পাস-পারমিট নিয়ে সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণের জন্য গিয়েছেন। বনের বিভিন্ন অংশের নদী-খাল থেকে করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে এবং জন প্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
উদ্ধারকৃতদের কোস্ট গার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার