সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

আত্রাইয়ে মাঠ জুরে বন্যার পানি আমন ধানের চাষ নিয়ে কৃষকেরা অনিশ্চয়তায়;

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পঠিত




স্টাফ রিপোর্টার;

নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন মাঠে বন্যার পানি প্রবেশ করায়, নিচু মানের জমি গুলো ডুবে গেছে। আমন ধানের চাষ নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে সংশয়। যে সময় আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক, এমন সময় বন্যার পানি স্নান করে দিয়েছে তাদের স্বপ্নগুলো। 
জানা যায়, অন্যান্য বারের ন্যায় এবারও উপজেলার ৮ ইউনিয়নে ৫ হাজার ৬ শত হেক্টরের অধিক জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপজেলার ভোঁপাড়া, মনিয়ারী ও বিশা ইউনিয়নে সর্বাধিক পরিমাণ জমিতে আমন ধানের চাষ হয় বেশি। এ আমন ধানের চাষকে সামনে রেখে ওই এলাকার হাজার হাজার কৃষক বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এমন সময় ভোঁপাড়া ও মনিয়ারী সাহাগোলা ইউনিয়নের বিভিন্ন মাঠ বন্যার পানি প্রবেশ করে নিচু জমি ডুবে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। 
গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি রক্তদহ বিলের পানির চাপে এসব মাঠ প্লাবিত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
কচুয়া গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, আমন চাষের জন্য আমাদের এ মাঠ বিখ্যাত। ইরি বোরোর পর আমাদের এ মাঠে পাইজাম, জিরাসাইল, কাটারিভোগসহ বিভিন্ন জাতের আমন ধানের চাষ করা হয়। আমাদের এ মাঠগুলোতে আমনের ফলনও বাম্পার হয়। কিন্তু গত দুই বছর থেকে বন্যার কারণে আমরা আমন ধানের চাষ করতে পারছি না। ফলে আমাদের অনেক লোকসানের শিকার হতে হচ্ছে।
আত্রাই উপজেলা কৃষি অফিসার প্রসেনজিত তালুকদার বলেন, অনেক স্থানে কৃষকরা আমন ধানের বীজতলা তৈরি করছেন। তবে পানি কমতে শুরু করেছে, এক দেড় মাসের মধ্যে যদি বন্যার এ পানি নেমে যায় তাহলে তারা আমন চাষ করতে পারবেন।#

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews