শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ; ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ;

কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত ;

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলা নাগরিক উদ্যোগ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো,আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
গতকাল ১০ ডিসেম্বর(বুধবার) সকাল ১০ ঘটিকার সময়, নাগরিক উদ্যোগ কাউখালী উপজেলা শাখা(এনজিও) এর নিজস্ব কার্যালয়ে,বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। উক্ত দিবসে “মানবাধিকার আমাদের প্রতিদিনের উপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন বেসরকারি প্রতিষ্ঠান এনজিও নাগরিক উদ্যোগ।
অনুষ্ঠানটি আরজে মেডিয়েশন এর সভাপতি ও ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিিত্বে আলোচনা শুরু করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাঈদ ইউপি সদস্য, মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান নয়ন সহ-সভাপতি আনোয়ার হোসেন গাজী, নুরুজ্জামান খোকন ও সাংবাদিক সবুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নাগরিক উদ্যোগ এর প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি প্যারা লিগাল সুমা আক্তার,হোসনেয়ারা বেগম,জীবন কৃষ্ণ দাস ও কর্মসূচি সহকারী শংকর কর্মকার সহ আর জে এম এফ সদস্যবৃন্দ। আলোচনায় বক্তরা বলেন, আন্তর্জাতিকভাবে ১৯৪৮ সাল থেকে ১০ ডিসেম্বর জাতিসংঘে ঘোষণাপত্রের মাধ্যমে মানবাধিকার রক্ষায় দিনটি পালিত হচ্ছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মৌলিক অধিকার রক্ষায় প্রতিবছর এসময় এই দিনটির গুরুত্ব পায়, বক্তারা আরও বলেন,শুধু ১০ডিসেম্বর আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়,আমাদের প্রতিনিয়তই মানুষের অধিকার নিয়ে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে সদস্যদের দায়িত্বশীল ও প্রতি ইউনিয়নে ব্যানার ফেস্টুন এবং লিফলেট বিতরণ জরুরী। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সংগঠকদের সাথে মত বিনিময়ের মাধ্যমিক কার্যক্রম অবগত করা,বর্তমানে নারীর প্রতি হিংস্রতা ও নির্যাতন কমে আসছে বলে অনেকে বক্তব্যে আলোচনা করেন।পরিশেষে অফিস সংলগ্ন সদর রাস্তায় একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews