বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন;

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর;

জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা,
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের গুরুত্বপূর্ণ দরগাবাড়ি খালের পূর্ণ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। পুনঃখননকৃত খালটি মেম্বার আলী শেখের বাড়ি থেকে মোতাচ্ছের মিয়ার বাড়ি পর্যন্ত বিস্তৃত,যা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার কারণে স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অধ্যক্ষ আলোমগীর হোসেন এবং কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কিসমত,উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর,সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন,খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে,ফলে জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষি জমিতে চাষাবাদে ইতিবাচক প্রভাব পড়বে। এর পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথি আহমেদ সোহেল মনজুর সুমন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি সহায়ক অবকাঠামো গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন,সরকারের এসব উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারাও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,এ ধরনের উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা স্থানীয় জনগণকে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা জানান,খালটি পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি মিলবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews