বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

কুমিল্লা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৭ দিন ধরে প্রেমিকার অনশন;

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮৭ বার পঠিত




মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা ভালোবাসার সম্পর্কের পরিণতি হিসেবে সংসার চেয়েছিলেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সেই স্বপ্ন নিয়ে বারবার প্রেমিকের দ্বারে কড়া নেড়েও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি ছুটে আসেন প্রেমিকের গ্রামের বাড়িতে। সেখানে টানা সাত দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন গোপালগঞ্জের ওই তরুণী।

এ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম শিদলাই গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন ঘটনাস্থলে। অন্যদিকে, অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, উপজেলার ২ নম্বর শিদলাই ইউনিয়নের পশ্চিম শিদলাই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত ওহাব আলী খন্দকারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে আবু সাঈদ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার সূত্রে ঢাকায় গোপালগঞ্জের ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিনের সেই সম্পর্কে একপর্যায়ে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন বলে তরুণীর অভিযোগ।

তরুণীর ভাষ্য, পড়াশোনা শেষের দিকে আসতেই সাইফুল ইসলাম নানা অজুহাতে তাকে এড়িয়ে যেতে শুরু করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

অনশনরত তরুণী বলেন, “আমি বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। আমার সম্মান, ভবিষ্যৎ আর ভালোবাসার স্বীকৃতি চাই। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।”

তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ও আবু তাহের জানান, মেয়েটি গত সাত দিন ধরে ওই বাড়িতে অবস্থান করছেন। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, “বিষয়টি মীমাংসার জন্য আমরা কয়েক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ছেলের পক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আমরা চাই, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান হোক।”

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও দুই পক্ষের স্বজনদের উপস্থিতিতে দফায় দফায় সালিশ বৈঠক চলছে। তবে এখনো কোনো সমাধান হয়নি। অনশনরত তরুণীও তার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews