বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

দুষ্কৃতকারীদের হাতে বারবার কৃষি ফসল ও মাছ চাষের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে মিন্টুর সাংবাদিক সম্মেলন;

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত



জাফর ইকবাল, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজনি গ্রামের সফল কৃষি উদ্যোক্তা মৃত মমিনুল হকের পুত্র মোঃ মোহাইমেনুল হক মিন্টু নিজের কৃষি ফসল ও মাছ এবং মুরগির খামার দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করতে সাংবাদিকদের কাছে সাহায্য চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টায় যশোর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মোহাইমিনুল হক মিন্টু বলেন, আমার নিজের ও লিজ নেওয়া মোট ৫৫ বিঘা জমিতে পেঁপে ও কলার চাষ আছে, ৮ টি মাছের ঘের এবং ৪ টি মুরগির খামার আছে। ২০২৩ সাল থেকে একদল দুষ্কৃতকারী ধারাবাহিক ভাবে আমার এই সকল কৃষি ফসল, মাছ ও মুরগির খামারের ক্ষতি করে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা গুলো হলো ৪০০ কাদি কলা পরিপক্ব হওয়ার আগেই কেটে দেওয়া, বসত বাড়ির দেয়াল ভেঙে সেচযন্ত্র ও কৃষি যন্ত্রপাতি চুরি, মুরগির খামারের ১২টা সিলিং ফ্যান সহ অন্যান্য মালামাল চুরি, প্রথম পর্যায়ে ২ বিঘা জমির ৮০০ পেঁপে গাছ, পরবর্তী পর্যায়ে আবারও ৭ বিঘা জমির ২৮০০ ফলন্ত পেঁপে গাছ কেটে দেওয়া, ১২ বিঘা মাছের ঘেরের পাড় কেটে দিয়ে মাছ বের করে দেওয়া, আড়াই বিঘা জলাকারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা, যশোর বেনাপোল মহাসড়কের লাউজনি রেলক্রসিং এর পাশে অবস্থিত রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত দোকানে ১৫০ কাদি পাকা কলা সহ দোকান জ্বালিয়ে দেওয়া সহ আরও অনেক ক্ষতি করেছে এই চক্রটি। টাকার অংকে যেটি প্রায় কোটি টাকার মত। প্রতিটি ঘটনার পরপরই থানা পুলিশকে অবগত করে জিডি, অভিযোগ এবং মামলা দায়ের করলেও আজ পর্যন্ত একজন দুষ্কৃতকারীও ধরা পড়েনি। এছাড়াও গত ১২ আগষ্ট আমার উপর প্রাণঘাতী হামলা হয়। এখনও আমি জীবনের নিরাপত্তা হীনতায় আছি। আমার কৃষি, মাছ ও মুরগির খামারে প্রায় ৩৫/৪০ জন শ্রমজীবী ও বিধবা মহিলা কাজ করে। তারাও বর্তমানে কাজ হারিয়ে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে।
উল্লখিত ঘটনা সহ বর্তমানে মোহাইমিনুল হক মিন্টুর প্রতি অজ্ঞাতনামা দুষ্টচক্রের হাত থেকে জান ও মালেী রক্ষার্থে তিনি তার পাশে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কলম সৈনিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews