রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার; কাউখালীতে আরজেএমএফ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত; রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ;
Title :

নওগাঁর আত্রাইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নওগাঁর আত্রাই উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সরেজমিনে আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখতে পায়,খড়,কাঠ,সুতা ও মাটি দিয়ে নিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে দেবী দুর্গা ও তাঁর সঙ্গী লক্ষ্মী, সরস্বতী,কার্তিক,গণেশ ও অসুরের প্রতিমা।অধিকাংশ মণ্ডপেই প্রতিমার গড়ার কাজ প্রায় শেষ,এখন রঙ ও অলঙ্করণে ব্যস্ত কারিগররা। দুর্গোৎসব দুর্গাপূজার
পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী,আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উৎসব পালনের জন্য উপজেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ধর্মীয় বিধান অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় নবরাত্রি,যা দেবী বন্দনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের মহাসপ্তমী পড়েছে সোমবার,দেবীর গজে আগমনকে শুভ লক্ষণ হিসেবেই দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী থেকে এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব। প্রতিমা শিল্পীরা জানান, সময় স্বল্পতার মধ্যেও তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন,যেন ভক্তরা প্রতিমা দর্শনে পূর্ণ আনন্দ ও তৃপ্তি পায়। পূজা আয়োজকরাও আশাবাদী, এ বছর উৎসব আনন্দমুখর পরিবেশেই সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews