শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত;

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬১ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদনিয়া ইউনিয়নে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গৃহকর্তা ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার কলারদনিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে নাজমুল হোসেন উজ্জ্বল-এর বসতঘরে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল হানা দেয়। দেশীয় অস্ত্রসজ্জিত ডাকাতরা ঘরে প্রবেশ করলে গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় ডাকাতরা তার ছেলে মিশকাত (২০)-এর গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। গৃহকর্তার চিৎকারে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাড়িটি ঘিরে ফেললে ডাকাতরা বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে তারা গৃহকর্তা উজ্জ্বল ও তার ছেলে মিশকাতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালানোর চেষ্টা চালায়। স্থানীয়দের ধাওয়া ও প্রতিরোধের মুখে এক ডাকাত ধরা পড়ে এবং উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় আটক ওই ডাকাত দুলাল রারি (৪০), পিতা মজিবুর রারি,বরিশাল জেলার হিজলা থানার একতাবাজার এলাকার বাসিন্দাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে অন্য ডাকাতরা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
গুরুতর আহত গৃহকর্তা উজ্জ্বল ও তার ছেলে মিশকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নাজিরপুর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে পুরো ডাকাতচক্রকে আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews