শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

নেছারাবাদে জুলাই বিপ্লবে আহত ইমাম হোসেনকে জেলা প্রশাসকের কর্মসংস্থান গ্রহণ ;

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পঠিত



পিরোজপুর (প্রতিনিধি)

পিরোজপুরের নেছারাবাদে জুলাই বিপ্লবে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে মালামাল সহ দোকানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অদ্য ২৭ জানুয়ারি(সোমবার) ২০২৫ তারিখ,সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকার সময়,পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইমাম হোসেন,পিতা-মৃত মোঃ আফসার উদ্দিন,সাং-মাহমুদকাঠি,থানা: নেছারাবাদ,জেলা:পিরোজপুর কে জুলাই বিপ্লবে আহত হওয়ায় কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দেন জেলা প্রশাসক পিরোজপুর জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।পরবর্তীতে,নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি)মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামাল সহ দোকানের চাবি মোঃ ইমাম হোসেনের নিকট হস্তান্তর করেন।
ইমাম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই ২০২৪ পুলিশের লাঠিচার্জে আহত হন। এ সময় তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছেন এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে দোকানটির ব্যবস্থা করে দেয়া হয়। অতঃপর ইমাম হোসেন জেলা প্রশাসক সহ বর্তমান অন্তরবর্তি কালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews