সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

পিরোজপুরে ছুটিতেও অব্যহত পরিবার পরিকল্পনার স্বাস্থ্যসেবা ;

  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩১০ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি:-

‎ঈদুল আযহার ছুটি কালীন সময়ে পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অবিভুক্ত মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক সেবা দান কর্মসূচি অব্যাহত।
৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আযহার ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।তারই ধারাবাহিকতায় ৫ জুন শুরু হয়েছিল ঈদুল আযহার ছুটি।ঘোষণা অনুযায়ী,ঈদের ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ১৫ জুন,টানা দশ দিন ছুটি ভোগ করছে সরকারি কর্মকর্তা- কর্মচারীরা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা দশ দিনের ছুটি ভোগ করলেও সারা দেশের ন্যায় পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অভিভুক্ত সকল মা ও শিশু কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিকভাবে সেবা দান কর্মসূচি অব্যাহত রেখেছে। সরজমিনে দেখা যায় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অন্যান্য দিনের মতো ঈদুল আযহার ছুটিতে ও রোগীদের সেবা দান কর্মসূচি একইভাবে প্রদান করা হচ্ছে । পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন রোগী ঈদুল আযহার ছুটিতেও সেবা নিতে এসেছেন, তাদের ভিতর গর্ভবতী মা সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সেবা নেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য কেন্দ্রে আসেন, তাদের সাথে কথা বললে তারা জানান ঈদের ছুটিতে আমরা এখানে এসেও স্বাস্থ্যসেবা পাচ্ছি এজন্য যারা এই স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।কারণ ঈদের সময় স্বাস্থ্য কেন্দ্রগুলো যদি বন্ধ থাকে তাহলে একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা একজন মা/বোন যদি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক তারা সেবা পেতে ব্যাহত হবে, কিন্তু আমাদের সেই বেগ পোহাতে হয়নি আমরা এসে এখানে ভালো চিকিৎসা পেয়েছি।এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে গিয়ে রোগীদের সেবাদানের এ কার্যক্রম দেখা যায়।
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন বলেন, পিরোজপুর জেলায় ৪৩ টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ০৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা প্রদান চলমান রয়েছে,আমরা সরকারের নির্দেশনা মেনে জনসাধারণের সেবা প্রদানের লক্ষ্যে আমরা এ সেবা প্রদান করে যাচ্ছি কারণ আমাদের সামান্য আনন্দ ত্যাগের মাধ্যমে যদি সাধারণ মানুষ চিকিৎসা সেবা পায় এটাই আমাদের আনন্দ ও তৃপ্তি দায়ক, আমরা জনসাধারণের সেবা করার মাধ্যমে ঈদের আনন্দ ভোগ করি এবং আমরা এরকম এই সেবা প্রদান অব্যাহত রাখতে চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews