1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতির পর হত্যার সন্দেহ; হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম;

পিরোজপুর জেলা প্রেসক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ,আলোচনা ও দু’আ অনুষ্ঠান;

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

জেলা প্রেসক্লাব পিরোজপুর এর নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত-পঙ্গু ও শহীদদের স্মরণে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর আলোচনা ও দু’আ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৫ জুলাই) পিরোজপুর সদর উপজেলার অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির ও প্রচার সম্পাদক সাইদুল কবির বশির এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ আলাউদ্দিন ভূঞা জনি,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সিভিল সার্জন মোঃ মতিউর রহমান,পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন,আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না জেলা প্রেসক্লাব পিরোজপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি এম ফায়জুল হক রাকিব প্রমুখ।

বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাধারন সম্পাদক এস এম আবু জাফর,সিঃসহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ,সহ-সভাপতি এম সোহেল মাহামুদ,সহ-সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বক্তারা আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও সবাইকে নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান,এবং তারা সবসময় ভালো কাজে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে জেলা প্রেসক্লাব পিরোজপুরের পক্ষ থেকে আহত জুলাই যোদ্ধা ফাইজুল ইসলাম সহ (০৩) তিন জনকে সম্মাননা স্মারক ও অতিথীবৃন্দদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য এম এ জলিল,এস এম আবু জাফর, মোঃ শাহীন ফকির, মেহমান হাসান,এম সোহেল মাহমুদ,এম এ নকিব নাছরুল্লাহ্, ফেরদৌস ওয়াহিদ(রাসেল), মাইনুল ইসলাম মামুন-কে সস্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে জুলাই গণ-অভ্যুত্থানের আহত পঙ্গু ও শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা প্রেসক্লাব পিরোজপুর এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ্।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews