1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী;

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারের উন্মুক্ত গণ প্রদর্শনী অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

‎পিরোজপুর প্রতিনিধি :
‎২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান।
‎পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে গত ০৬ অক্টোবর তারেক রহমানের দেয়া বিবিসি সাক্ষাৎকারের উন্মুক্ত গণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পিরোজপুর সদর উপজেলা গেটের সামনে উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ,সিঃযুগ্ম আহবায়ক নাদিম শেখ,যুগ্ম আহবায়ক আসিব জামাল খান,যুগ্ম আহবায়ক এম এ মাসুদ হাওলাদার,যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সজল,যুগ্ম আহবায়ক আজিজুল হক নবীন,যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম রনি,যুগ্ম আহবায়ক মোঃএমাদুল খান,আহবায়ক কমিটির সদস্য মোঃ মোফাজ্জেল শেখ,মোঃ শামীম গাজী,সদর উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রিয়াজ মাতুব্বর,সদস্য সচিব সাইদুল ইসলাম,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সিঃযুগ্ম আহবায়ক রিয়াজ রায়হান,পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক নাদিম মল্লিক,পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহসান দরানী,যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হোসাইন,যুগ্ম আহবায়ক মাহামুদ হাসান বাপ্পি,যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম,যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম,যুগ্ম আহবায়ক শেখ মতিন,পৌর সেচ্ছাসেবকদলের ১ নং সদস্য খায়রুল ইসলাম,সদস্য জুয়েল মোল্লা। এসময়,জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাভুক্ত সকল ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
‎এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি বলেন দীর্ঘ ১৭ বছর পরে কোন গণমাধ্যমে আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকারে বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামসহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন কথা তিনি তুলে ধরেছেন, তার সেই সাক্ষাৎকার সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে আমরা এই আয়োজন করেছি,আজ থেকে লাগাতার আমাদের এই কার্যক্রম সারা জেলাব্যাপী প্রত্যেকটি উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড ইউনিটে প্রজেক্টরের মাধ্যমে সাধারণ জনগণদের দেখানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews