বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

বেলকুচিতে ভেজাল স্যালাইন খেয়ে শিশু মৃৃত্যু, আহত চার গ্রেফতার ৪ ;

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৪ বার পঠিত



মো: সোহরাওয়ার্দী হোসেন;
ব্যুরো প্রধান রাজশাহী;

সিরাজগঞ্জের বেলকুচিতে ইফতারের সময় মেয়াদোত্তীর্ণ বেজাল স্যালাইন পান করে জিম খাতুন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও অসুস্থ হয়ে নিহত শিশুর মা সহ হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানদার ও সেলসম্যান স্যালাইনের মালিক সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১। কদমতলী গ্রামের মুল্লুক চানের ছেলে আমিরুল ইসলাম ওরফে নূরু ২। বৈলগাছি উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ সাগর ৩। সমেশপুর হাটপাড়া গ্রামের মৃত আকবর প্রামানিকের ছেলে হাফিজুল প্রামানিক ৪। স্যালাইন কারখানার মালিক কলাগাছি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আনিসুর রহমান ওরফে আবু সামা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শবে বরাতের নফল রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি ট্যাঙয়ের মিশ্রণ গুলিয়ে পান করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া ও মিথিলা ভাগ্নিসহ ওরস্যালাইন এবং ইস্পি ট্যাঙয়ের মিশ্রণের পানি পান করেন। ইফতার শেষে পারভিন ও তার তিন শিশু সন্তান ও ভাগ্নি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. ফয়সাল হোসেন জানান, অসুস্থ অবস্থায় প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের সিরাজগঞ্জে প্রেরণ করেন। এখানে আসার পর জিম খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর ৪ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলকুচি থানার তদন্ত ওসি আব্দুল বারিক জানান, শবে বরাদের নফল রোযা রেখে ইফতারের সময় শিশু সন্তানদের সাথে নিয়ে স্যালাইন দিয়ে ইফতার করে নামাযে দাড়ায় পারভীন খাতুন আর তখনই সবাই অসুস্থ হয়ে পরে। পরে স্যালাইন বিক্রেতা ডিলার ও স্যালাইন প্রস্তুত কারক মালিক সহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহত জিম খাতুন উপজেলার বৈলগাছি গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন— নিহতের মা পারভিন খাতুন, বোন রিয়া ও ভাগ্নি মিথিলা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews