মোঃ আব্দুল কুদ্দুছ খান;উপজেলা প্রতিনিধি;
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ফিসার্স ফেডারেশন এর বিভিন্ন মিটিং ও খাবারের ভাউচার দেখিয়ে মৎস্য কর্মকর্তার সহযোগিতায় প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংগঠনের সভাপতি, ক্যাশিয়ার ও কো-অর্ডিনেটর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্তরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা, ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ও বর্তমান মঠবাড়িয়া উপজেলা ফিসার্স ফেডারেশনের সভাপতি মোশারেফ হোসেন কাজী, বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মহিলা মেম্বার ও বর্তমানে উপজেলা ফিসার্স ফেডারেশনের ক্যাশিয়ার তাজিনুর বেগম, তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা ও মঠবাড়িয়া ফিসার্স ফেডারেশনের কো-অর্ডিনেটর মরিয়ম বেগম।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার তিনটি ইউনিয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দশটি গ্রাম সমিতি রয়েছে এবং দশটি গ্রাম সমিতি নিয়ে উপজেলায় একটি ফিসার্স ফেডারেশন রয়েছে। কিন্তু বর্তমান ফিসার্স ফেডারেশনের যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন তিনি অবৈধ বলেও অভিযোগ করেছেন কমিটির অনেকে। কারন উপজেলায় যে ১০ টি গ্রাম সমিতি রয়েছে তাতে তাদের কোন অবদান নেই। এমনকি বিগত দিনে তারা উপজেলা সমাজকল্যাণ অফিসের দালালি, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিসের দালালি এবং পানির ট্যাংকির দালালিরও অভিযোগ রয়েছে এই তিন ব্যক্তির বিরুদ্ধে।
মঠবাড়িয়া উপজেলা ফিসার্স ফেডারেশনের সভাপতি মোঃ মোশারেফ হোসেন কাজী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি সংগঠনের কোনো আয়-ব্যয়ের হিসাব দেখাতে পারেননি।
এব্যাপারে মঠবাড়িয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন, এ অভিযোগ সত্য নয়। এখান থেকে টাকা তছরুপ করার সুযোগ নেই।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo