বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

ময়মনসিংহ সিটি নির্বাচন;

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৭৯০ বার পঠিত




ডেক্স রি‌পোর্টার;

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ময়মনসিংহ সিটিকে একটি আধুনিক স্মার্ট ও মডেল সিটিতে রূপান্তর করার প্রত্যয়ে ২৩ দফা ইশতেহার উপস্থাপন করেছেন। গতকাল রোববার সকালে নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। যানজট নিরসনের ওপর গুরুত্ব দিয়ে ইশতেহারে টিটু বলেন, নগরীর প্রধান সমস্যা যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণ, ট্রাফিক বিভাগের জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ প্রদান ও আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনে সব বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণ, নগরীর প্রবেশদ্বারের কাছে ৩টি বাস ও ১টি ট্রাক টার্মিনাল নির্মাণ, নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে চলমান রাস্তাসমূহ পাকাকরণ প্রকল্প দ্রুত শেষ করা ও নতুন পুরাতন সব ওয়ার্ডের সব রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট দ্রুত নির্মাণ করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি

বলেন, নগরীর খালসমূহ দখলমুক্তকরণের মাধ্যমে

পানিপ্রবাহ বৃদ্ধি ও চলমান ড্রেনেজ নির্মাণ প্রকল্প দ্রুত শেষ করা হবে। বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে নাগরিক সেবার মান বৃদ্ধি ও ট্রেড লাইসেন্স ফি যুক্তিসঙ্গত ও সহনীয় পর্যায়ে রাখা এবং সিটি করকে আরো সহনীয় করতে নাগরিকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে টিটু বলেন, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী করার লক্ষ্যে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্মাণাধীন প্ল্যান দ্রুত বাস্তবায়ন ও অন্য কার্যক্রমসমূহ আরও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, পাশাপাশি নগরীর সর্বত্র দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ। এছাড়াও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন প্রস্তাবটি দ্রুত অনুমোদনের মাধ্যমে বর্জ্যমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হবে। বিভিন্ন অপরাধ, অপতৎপরতা রোধ করতে নগরীর প্রধান সড়কগুলোতে চলমান সড়কবাতি স্থাপন প্রকল্প দ্রুত শেষ করা হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সুষ্ঠু বণ্টন নিশ্চিত করাসহ বেকারত্ব রোধে নারী-তরুণদের নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে এবং নাগরিকসেবা আরও সহজলভ্য করতে প্রস্তাবিত আধুনিক নগরভবন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজড করার উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews