শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মোংলায় রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আছর মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বি এল এস রোড সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। এতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওঃ মুজ্জাম্মিল হক কাসেমী, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওঃ ফারুক হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতী শেখ নুরুজ্জামান বাগেরহাটী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোংলা উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আবু বকর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews