রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা; কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

মোংলায় ১০ম গ্রেড বাস্তবায়ন দাবি প্রাথমিক শিক্ষকদের;

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন মোংলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে মোংলা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায়
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্দোগে মোংলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে উপজেলা গেটসংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।

এসময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক মো. নুর আলম জোমাদ্দার, মোংলা উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান, সহ সভাপতি আসমা খানম, চাঁদপাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ক মাহমুদা সুলতানা, কাইনমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ক বায়েজিদ হোসাইন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews