শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মোংলা বন্দর জেটিতে ভিড়লো ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের জাহাজ;

  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

‘১৯০ টিইইউস কন্টেইনার’ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ৭.৫০ মিটার ড্রাফটের ‘এম ভি পাকান্ডা এন্টিগুয়া’। বারমুডা পতাকাবাহী ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের কন্টেইনার জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান
স্বাক্ষরিত মোংলা বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এতথ্য জানানো হয়। প্রেস বিঙ্গপ্তিতে আরো বলা হয়, রাশিয়ান পতাকাবাহী এম ভি মেলিনা জাহাজট রূপপুর পাওয়ার প্লান্টের জেনারেল কার্গো (মেশিনারী) নিয়ে বন্দরের ৯নং জেটিতে অবস্থান করছে এবং পানামা পতাকাবাহী ১৮৬ মিটার বিশাল দৈর্ঘ্য ও ৭.১০ মিটার গভীরতার কন্টেইনারবাহী ‘মার্কস ঢাকা’ নামে আরেকটি জাহাজ ২০৭ টিইইউস নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়বে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বানিজ্যিক জাহাজের আগমনে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) রুপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে বন্দর জেটিতে দুইটি কন্টেইনার জাহাজ এবং ১৮টি জাহাজ বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। তিনি আরো বলেন, ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮ টি বানিজ্যিক জাহাজ আগমন করে। আজ পোর্ট লিমিট এর মধ্যে ১৮ টি বানিজ্যিক জাহাজ রয়েছে। বর্তমানে পশুর চ্যানেলে অবস্থানরত ১৮ টি বানিজ্যিক জাহাজসমুহে আমদানীকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য, কয়লা, সার (জিপসাম, ড্যাপ ফার্টিলাইজার, টিএসপি, এম ও পি), ক্লিংকার, এলপিজি, কন্টেইনার পরিবাহী, পাথরের জাহাজ রয়েছে।
“২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩ টি বাণিজ্যিক জাহাজের আগমন করে। ১০,৩৮৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ী বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে ৫৬৩৭ টি গাড়ি আমদানি হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২,৮৪,৪৭১ মে.টন আমদানি-রপ্তানি হয় এবং ২১০ কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে।
২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে ২.৩০%, কার্গো ৯.৭২%, কন্টেইনার ১৬.৭৮% এবং গাড়ির ক্ষেত্রে ১৩% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews