বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

শ্রীবরদীতে জাপা প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল;

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৬৭০ বার পঠিত




 

স্টাফ রিপোর্টার; জাহাঙ্গীর আলী;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫ শেরপুর ৩ আসনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল হকের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে
জাতীয় পার্টির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
২৮ শে নভেম্বর মঙ্গলবার রাতে শ্রীবরদী পৌর শহরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মো আলতাফ হোসেন ও উপজেলা জাপার বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক মো নুর জামান বিক্ষোভ
মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মো আলতাফ হোসেন বলেন গন ফোরাম থেকে জাতীয় পার্টিতে যোগদান দেওয়া পার্শ্ব বতী বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা সিরাজুল হক কে শেরপুর ৩ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
অথচ তাকে কেউ চিনে না।
তার সাথে তৃণমূলের জাতীয় পার্টি নেতাকর্মীদের কোন সম্পর্ক নেই।
সিরাজুল হক একজন জনবিচ্ছিন্ন নেতা ।
তার মনোনয়ন আমরা মেনে নিতে পারছি না।
অবিলম্বে তাকে শেরপুর ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করার দাবী জানাচ্ছি।
উপজেলা জাতীয় পাটির যুগ্ম আহ্বায়ক মো নুরুজ্জামান বলেন, দুটি উপজেলার নেতাকর্মীদের পাশ কাটিয়ে তাদের মতামত না নিয়েই সিরাজুল হককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি শেরপুর ৩ আসনের মাঠ পর্যায়ের কোন নেতা না।
তিনি সারা বছর ঢাকায় থেকে দলীয় টিকিটে নির্বাচন করতে এসেছে।
আমরা তৃণমূলের কর্মীরা আজ ক্ষুব্ধ হয়ে উঠেছি।
তার সাথে দুই উপজেলার কোন নেতা কমী নেই।
কতিপয় জনবিচ্ছিন্ন দালালদের নিয়ে দলীয় কর্মকাণ্ড করছে।
তাই আমরা তার নির্বাচন করব না।
উপজেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো শফিউল আলম বলেন,
উড়ে এসে জুড়ে বসেছেন সিরাজুল হক।
তিনি দলীয় প্রতীকে নির্বাচন করলে সম্মানজনক ভোট পাবে না।
ক্ষতিগ্রস্ত হবে দলের সাংগঠনিক অবস্থার।
তিনি জামালপুর জেলার বাসিন্দা অথচ তাকে মনোনয়ন দেয়া হয়েছে শেরপুর ৩ আসনে।
নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তিনি এলাকায় আসেনি।
জাপা নেতা শামছুল হক বলেন
সিরাজুল হক এ আসনে জাপার প্রার্থী হলে
আমরা কাজ করবা না তার সাথে।
অবিলম্বে ইঞ্জিনিয়ার ইকবাল আহসানকে এ আসনে মনোনয়ন দেওয়া হোক।
তিনি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে রয়েছে।
এ প্রসঙ্গে
জাপার শেরপুর ৩ আসনের মনোনীত প্রার্থী
ইন্জিনিয়ার সিরাজুল হক বলেন,
দল আমাকে মনোনয়ন দিছেন।
আমি শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক।অনলাইলে মনোনয়ন পএ দাখিল করবো।
৩/৪ ডিসেম্বর এলাকায় গিয়ে সবাইকে নিয়ে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews