রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৮ মাসের শিশুকে ধর্ষণের চেষ্টা;

  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পঠিত



নিউজ ডেস্ক: শাহজাদপুর, সিরাজগঞ্জ।

মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় দেশ উত্তাল। তবুও দেশজুড়ে শিশু ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৮ মাসের শিশুকে ধর্ষণ চেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হালিম (৬০) নামের এক বৃদ্ধকে জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করার ঘটনা ঘটেছে।
উপজেলার সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে শনিবার (১৫ মার্চ) রাত ১০টায় গ্রাম্য সালিসের মাধ্যমে অভিযুক্ত আব্দুল হালিম নামের ওই বৃদ্ধকে গালে জুতা মেরে ও জুতার মালা পরিয়ে তাকে গ্রাম ছাড়া করা হয়। সে ওই গ্রামের মৃত আজগর প্রামাণিকের ছেলে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে সরেজমিনে ওই গ্রামে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী বৃদ্ধ আব্দুল হালিমের কাছে আমার মেয়েকে রেখে তার‌ই বাড়ির পাশে খোলা জায়গায় কাজ করছিলাম। কিছুক্ষণ পরেই দেখি আব্দুল হালিম এবং আমার মেয়ে নেই। তাৎক্ষণিক তার ঘরে ঢুকে দেখি সে আমার মেয়ের সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করছে। সেখান থেকে আমার শিশু কন্যাকে উদ্ধার করে বাড়িতে গিয়ে সবাইকে ঘটনা খুলে বলি। পরে গ্রাম প্রধানদের বিষয়টি জানানো হলে তারা বিচারের আশ্বাস দেন।
গ্রাম প্রধান ও প্রতিবেশীরা জানায়, স্থানীয় মুরুব্বি শাহজাহান প্রামাণিকের সভাপতিত্বে শনিবার রাতে গ্রামে একটি শালিস অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত আব্দুল হালিম তার দোষ শিকার করে নেয়। পরে তাকে জুতার বাড়ি ও গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করা হয়। এ বিষয়ে অভিযুক্ত বৃদ্ধ আব্দুল হালিমের বাড়িতে গেলে তার স্ত্রী জানান, আমার স্বামীকে মিথ্যা অভিযোগ দিয়ে শাস্তি দেওয়া হয়েছে এবং ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এ বিষয়ে শালিসের সভাপতি মোঃ শাহজাহান প্রামাণিক বলেন, আব্দুল হালিম স্বেচ্ছায় তার দোষ শিকার করায় গঠিত রায় বোর্ড তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নেয়া সিদ্ধান্ত উভয়পক্ষ মেনে নিয়েছে। পরে তাকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে চলে যাওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হয়।
এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, শিশুটির পরিবার অভিযোগ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামে ৪ বছর বয়সী সুমাইয়া নামের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার‌ই মামাতো ভাই কিশোর রিশাতকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews