1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত; আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা; মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন -২০২৬ ;

সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

মোঃহামিদুল ইসলাম ;
বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ;

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায়।

২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং দুপুর ১.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ র‍্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল এবং নগদ ২৩,৬২২ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আশরাফ আলী (৫০), পিতা- মৃত- নূর মোহাম্মদ, সাং-হারুয়াবাড়ি, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর, ২। মোঃ উজ্জল হোসেন (৩৩), পিতা- মৃত- আমজাদ বিশ্বাস, সাং- উলোবাড়িয়া, থানা- শৈলকূপা, জেলা- ঝিনাইদাহ।

জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews