শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

নওগাঁর আত্রাইয়ে ফসলের মাঠে জলাবদ্ধতা, কৃষকদের মাথায় হাত;

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২২ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধিঃ

গত তিন দিনের টানা ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ধান, আলুসহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠজুড়ে এখন পানিতে নিমজ্জিত ফসলের চিত্র। এতে ফলন বিপর্যয়সহ বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে আলু, পেঁয়াজ, সরিষা ও বিভিন্ন শাকসবজি পানিতে ডুবে নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৮৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এছাড়া ৫৬ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে সরিষা ও ১৫ হেক্টরে বিভিন্ন সবজি বপন করা হয়েছে। এর মধ্যে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ৭০৫ বিঘা (৯৪ হেক্টর) জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া আলু ১৪৩ বিঘা (১৯ হেক্টর), সরিষা ১১৩ বিঘা (১৫ হেক্টর) ও বিভিন্ন শাকসবজি ১৬৫ বিঘা (২২ হেক্টর) জমির ফসল পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। কালীকাপুর গ্রামের কৃষক শফিউদ্দীন বলেন, “গত বছর আলুর দাম কম থাকায় লোকসান গুনতে হয়েছিল। এবার ভালো দাম পাবার আশায় আড়াই বিঘা জমিতে আলু বপন করেছি। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে, সব বীজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার বড় লোকসানের মুখে পড়লাম।”
‎পাঁচুপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দীন জানান, “চার দিন আগে দুই বিঘা জমিতে সরিষা বপন করেছি। কিন্তু পরপর বৃষ্টি শুরু হওয়ায় বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন সব কিছুই অনিশ্চিত।”
‎আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, “যেসব জমিতে আলু ও সরিষা পানিতে ডুবে গেছে, সেগুলো রক্ষা পাওয়া বেশ কঠিন হবে। তবে বেশিরভাগ ধান এখন পাক ধরেছে, তাই ধানের ক্ষতি তুলনামূলক কম। তবে যেসব ধান নুয়ে পড়েছে বা সদ্য শীষ বের হয়েছে, সেগুলোর ক্ষতির আশঙ্কা রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews