মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ;

নওগাঁশ শীতের আগমনী বার্তা-খেজুরের রসের মৌসুম শুরু;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনী বার্তা নিয়ে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের মৌসুম। গ্রামের মানুষ এখন ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ পরিষ্কার,ছেঁটে দেওয়া এবং রস সংগ্রহের কাজে।
গাছি মোঃশরিফুল ইসলাম জানান,ভোরের শিশিরে ভেজা খেজুর গাছ থেকে যখন প্রথম রস পড়তে শুরু করে, মনে হয় সারা বছরের পরিশ্রম সার্থক হয়েছে। যত ভালোভাবে গাছগুলো যত্ন করি, তত বেশি মিষ্টি রস পাওয়া যায়।”প্রতিবেশী মোঃ এলিন ইসলাম বলেন,গাছিরা যত্ন ও ধৈর্য ধরে কাজ করছে, তাদের পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।এর ফলে গ্রামের প্রতিটি বাড়িতে শীতের মিষ্টি স্বাদের রস পৌঁছায়।”মানবাধিকারের এক কর্মী মোঃ সাহাবুল ইসলাম বলেন, “খেজুর রস সংগ্রহের এই শীতকালীন মৌসুমে আমরা চাই, গাছিরা নিরাপদে তাদের কাজ সম্পন্ন করুক। স্থানীয়দের সুরক্ষা নিশ্চিত করতে সতর্ক থাকা অপরিহার্য। এটাই মানবতার এবং দায়িত্বশীলতার পরিচয়।”
গ্রামের প্রতিটি প্রান্তে দেখা যায় গাছিদের সতর্ক ও পরিশ্রমী উপস্থিতি হাতে বঁটি,কোমরে দড়ি,পিঠে বাঁশের পাইপ। রাতভর খেজুর গাছের কাঁধে ঝুলে থাকে কলস;সকালে ভোরের আলোতে টপটপ করে পড়ে খাঁটি খেজুর রস।এই রস দিয়েই তৈরি হয় খেজুরের গুড় ও পাটালি যা বাঙালির রান্নাঘরে শীতের আসল স্বাদ জাগিয়ে তোলে। প্রবীণরা বলেন,খেজুর গাছ মানেই শীতের আগমন।রস নামার শব্দ শুনলেই মনে হয় শীত এসে গেছে।”এভাবে আত্রাইয়ের মানুষ শীতের ঐতিহ্যবাহী মিষ্টি উপহারকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews