1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

কাউখালীতে মডেল সঃপ্রাঃ বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায়,বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী,বৃহস্পতিবার (১জানুয়ারি) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় এ বছর অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। কোনরূপ অনুষ্ঠানিকতা ছাড়াই সকাল ১০ঃ৩০ঘটিকায়, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান,কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার ও মোঃ রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপস্তিত উর্ধ্বতন কর্মকর্তাদেরকে ব‌ই বিতরণ কার্যক্রম ঘুরে দেখান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝলক দেখা যায়। এভাবে কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক-৯২, ১ম শ্রেণি-৮২৮, ২য় -শ্রেণী ৮০৮, ৩য় শ্রেণী-৮৪৩, ৪র্থ শ্রেণী-৮৮৯ ও ৫ম শ্রেণী-৮৩৭ জনকে মোট=৪৯৯৭ জন ছাত্রছাত্রীকে,২০২৬ সালের নতুন বইঅনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews