রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন;

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৪ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি :

সড়ক ও জনপথ বিভাগ পিরোজপুর উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন এর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ নয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সড়ক বিভাগ পিরোজপুর কর্তৃপক্ষ তাকে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়ার পরেও সুমনের পক্ষ থেকে কোন উত্তর মেলেনি।এমনকি এ কর্মকর্তাকে কর্মস্থলে ফেরাতে থানায় সাধারণ ডায়েরি করেছে সড়ক বিভাগ পিরোজপুর।
সড়ক বিভাগ পিরোজপুর সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে সড়ক বিভাগ পিরোজপুর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।এতে করে দপ্তরটিতে তার আওতাধীন সকল ধরনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এখন পর্যন্ত কোন ধরনের যোগাযোগ করা যাচ্ছে না বিধায় বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টিএম রাজিবুল আলীম রাজু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ বিষয়ে আবুল খায়ের সুমনের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার তার মুঠেফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন,আমরা তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।এমনকি তাকে বারবার চিঠি দেওয়ার পরেও কোন ধরনের উত্তর পাওয়া যায়নি তার পক্ষ থেকে।বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ চলমান রয়েছে।তার অনুপস্থিতিতে আমাদের অফিসের কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে ,সওজ,সড়ক সার্কেল,বরিশাল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান বলেন,বিষয়টি নিয়ে উপসহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন এর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে,তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় পদক্ষেপ এর কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews