শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৩ বার পঠিত



‎​পিরোজপুর প্রতিনিধি:

‎পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি সচল বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ মো. আলিম খাঁন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পিরোজপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
‎​তিনি আরও বলেন ,মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক আলিম খাঁন ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ খাঁনের ছেলে, তবে তিনি বর্তমানে ভাণ্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি এলাকায় বসবাস করছিলেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানায়,
‎পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক-নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম ভাণ্ডারিয়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উত্তর শিয়ালকাঠি এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে।
‎​ঘটনাস্থলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আলিম খাঁন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার শোবার ঘরে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে কাপড় মোড়ানো অবস্থায় একটি ১৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির খোলসের গায়ে ‘7.65’ ও ‘32 AUTO’ লেখা রয়েছে।
‎​অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, আটক ব্যক্তির সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি মূলত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলাও রয়েছে। উদ্ধারকৃত পিস্তলটির ফায়ারিং পিন সচল রয়েছে , এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অধিকতর তদন্তের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews