রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক;

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার পঠিত



মোঃনুরুজ্জামান খোকন, পিরোজপুর (প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো:হাসান (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১০মার্চ) বেলা ১২:৪৫ টার সময় উপজেলার ৪ নং চিরাপাড়া ব্রিজ সংলগ্ন আমতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো: হাসান উপজেলার ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের,চিরাপাড়া গ্রামের বাসিন্দা ও মো. আয়নাল হক এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে চিরাপাড়া এলাকার আমতলা বাজারে পাপন দাসের চায়ের দোকানের পাশে এক ব্যক্তি মাদক বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইনের নির্দেশক্রমে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই বিপ্লব বিশ্বাস,এসআই মো:শুকুর মুন্সী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পরিধেয় লুঙ্গির কোচরে লুকিয়ে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা,ইতিপূর্বে আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক মো:হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) ১০(ক) অনুযায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কাউখালী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews