বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা; এইচএসি পরীক্ষার জটিলতা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: দেবিদ্বার উপজেলা বিএনপি; এইচএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার দাবিতে আবেদন; অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্ব: পিরোজপুরে পুরস্কৃত কাউখালী থানার এসআই মেহেদী হাসান; স্মার্ট ও সমৃদ্ধ রাজাপুর গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল কুদ্দুস; প্রতারণার অভিযোগে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি); আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস গ্রামবাসীর ব্যাপক খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান; আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা;

বেকার যুবকদের স্বাবলম্বী করতে নওগাঁর আত্রাইয়ে ৭ দিনের প্রশিক্ষণ শুরু;

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বেকার যুবক-যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গাভী পালন ও মোটাতাজাকরণ, উন্নত জাতের গবাদি পশু পালন এবং হাঁস-মুরগি ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাসির উদ্দিন বলেন, যুবকদের দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। এ সময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবক-যুব নারীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণ বেকারত্ব কমাতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews